…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরগুনার তালতলীতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

নিজস্ব প্রতিবেদক

সাগরে পুণ্যস্নান, প্রার্থনা আর ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগমে মুখর হয়ে ওঠে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম, উলুধ্বনি ও ধর্মীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সাগরে পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা। এ সময় পুণ্যলাভের পাশাপাশি পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগরপাড়ে প্রার্থনা করেন তারা।

পুণ্যস্নান শেষে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসবের মূল পর্ব।

উৎসব উপলক্ষে বরগুনার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূরদূরান্ত থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকেরা শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে আসেন। আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এর আগে সোমবার রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জলতরনীর পরিচালক আরিফুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন। প্রচার-প্রচারণা বাড়ায় প্রতিবছরই উৎসবের পরিসর ও আয়োজন বাড়ছে।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয়েছে।

ধর্মীয় উৎসব হিসেবে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও এতে অংশ নেন।

ধর্মীয় সম্প্রীতি, স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার মেলবন্ধনে রাস উৎসব এখন তালতলীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…