…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বেনাপোলের ছোট আঁচড়ায় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের ছোট আঁচড়ায় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। সোমবার রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন বেনাপোলের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে ও লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে। তাঁরা মাটিতে পড়ে যান।

পরে অন্য শ্রমিকেরা ওই দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

বেনাপোল বন্দর থানার ওসি কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ককটেল বিস্ফোরণে ওই দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ এজাহার দেননি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন।

মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…