ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১৪৫ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়।
একই সময়ের মধ্যে সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৫ জন।




