…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মনপুরায় ৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেলেন ৩০-৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মনপুরায় ৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেলেন ৩০-৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির ডিলার হিসেবে অন্য ইউনিয়নের বাসিন্দাকে নিয়োগ দেওয়ায় শুরু থেকেই অসন্তোষ রয়েছে। তাঁরা দ্রুত ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে ডিলার নিয়োগের দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, গতকাল সোমবার ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে বাকি মালামাল সরিয়ে নেওয়া হয়। এতে সাড়ে পাঁচ শতাধিক উপকারভোগী পণ্য পাওয়া থেকে বঞ্চিত হন।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীকে খালি হাতে ফিরতে হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

তবে অভিযোগ অস্বীকার করে বিতরণের দায়িত্বে থাকা নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা সমস্যা হয়েছে। জটিলতা নিরসন হলে আবারও পণ্য বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে তিনি জড়িত নন। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দের সব পণ্য বিতরণ করা হবে। পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…