…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কালি মোছার দুদিন পর খুলনায় ফের আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

নিজস্ব প্রতিবেদক
কালি মোছার দুদিন পর খুলনায় ফের আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়েছিল। এ ঘটনার দুদিন পর আজ মঙ্গলবার সেই বিকৃত প্রতিকৃতি মুছে আবার নতুন করে আঁকা হয়েছে।

গত রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপনের বিষয়টি দেখা যায়। তবে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালের অন্য প্রতিকৃতিগুলো অক্ষত ছিল।

মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীর রয়েছে। এই প্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদির ছবি।

এর আগে গত ৬ নভেম্বর এই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার কালি মাখানোর ঘটনা ঘটে।

সে সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার তাঁরা আঁকবেন।

রেজা আর্টের রেজাউল করিম রেজা আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। ছবি পুনরায় আঁকার কাজে অর্থায়ন করেছে খুলনা সিটি করপোরেশন বলে জানান প্রশাসক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন, দুটি প্রজ্ঞাপন জারি
জাতীয়

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন, দুটি প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শ…

জাতীয়

জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন, মোংলা রুটেও পরিকল্পনা

খুলনা থেকে ঢাকায় যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।…

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…