…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২ ডিসেম্বর কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, একসঙ্গে ১৩২ উপজেলায় চালু

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় পরিচয়ের কোনো ভেদাভেদ থাকবে না।

মন্ত্রী জানান, চলতি বছর প্রথমে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।

জাহিদ হোসেন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

কুষ্টিয়ায় বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাশের রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর ভাষায়, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছে, তাদের কীভাবে রুখে দিতে হয় এ দেশের মানুষ জানে।

জনসভাস্থল পরিদর্শনের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…