…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

ম্যানিলায় ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের কাজী কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ম্যানিলায় ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের কাজী কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত

সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’। এশিয়ার হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই আয়োজনের মঞ্চে একজন বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতের জন্য আনন্দের খবর বলে আয়োজনে উল্লেখ করা হয়।

নিজের এই অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, এটা আসলেই তাঁর জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন তাঁর একার নয়। তিনি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যা পুরো দেশের জন্যই গর্বের।

এবারের আয়োজনে শুধু পুরস্কার গ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না কাজী কামরুল ইসলাম। বিশ্বের আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলেরও একজন সদস্য ছিলেন তিনি। এই প্যানেল থেকে এ বছরের এশিয়ার সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট নির্বাচন করা হয়।

আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি আয়োজনে বিচারকের দায়িত্ব পালনও তাঁর পেশাগত পথচলায় বিশেষ অর্জন।

আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি দেশের হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির জন্যও রয়েছে নতুন আয়োজনের খবর। কাজী কামরুল ইসলাম জানিয়েছেন, বি কে করপোরেট সলিউশনসের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছেন ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭’। আগামী বছরের এপ্রিলে ঢাকায় বসবে এই আয়োজন।

এক্সপোতে অংশ নিতে আসবেন হেয়ার এশিয়ার প্রতিনিধিরাও।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

নতুন জিনিস কেনার আনন্দ কেন টেকে না, আর এই চক্র থেকে বেরোনোর উপায়
লাইফস্টাইল

নতুন জিনিস কেনার আনন্দ কেন টেকে না, আর এই চক্র থেকে বেরোনোর উপায়

নতুন কিছু কেনার মুহূর্তে যে আনন্দ ও উত্তেজনা হয়, তা বেশিদিন টেকে না—বলছেন সাংবাদিক এরিক অ্যাথাস। সেপ্টেম্বরে প্রকাশিত তাঁর নতুন বই ‘সেয়িং নো টু নিউ’…