…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বান্দরবানের থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে ৮৭ শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে ৮৭ শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। পরিবেশদূষণ রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে উপজেলা সদরের বাসস্টেশন, উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণ, স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানচি স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান চলে।

অভিযানে রাস্তার পাশে ছড়িয়ে থাকা একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে বর্জ্যগুলো নির্ধারিত স্থানে জমা দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরামর্শে স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোয়াক্যং শিক্ষা প্রকল্পের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালক মংমংসিং মারমা বলেন, লামা, রুমা ও থানচি—এই তিন উপজেলায় সংস্থার ৩৫টি রোয়াক্যং স্কুল রয়েছে। এসব বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী এবং ৬০ থেকে ৭০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

মংমংসিং মারমা জানান, শিক্ষক-শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে অথবা মাসে অন্তত একবার নিজ নিজ বিদ্যালয় ও আশপাশের গ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ ছাড়া প্রতিবছর নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে উপজেলা সদরে মাসে দুবার করে এ ধরনের অভিযান চালানো হয়।

তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, যেখানে-সেখানে বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজের অন্যদের স্বাস্থ্যসচেতন করে তোলাই মূল লক্ষ্য।

তাঁর ভাষ্য, ডেঙ্গু ও ম্যালেরিয়াবাহী মশার প্রজননস্থল ধ্বংস, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাতেও এই কার্যক্রম ভূমিকা রাখবে।

রোয়াক্যং স্কুলের ৮৭ জন শিক্ষার্থী অভিযানে অংশ নেয়। এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপক বিদ্যাপূর্ণ চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা, সুপারভাইজার হালিরাম ত্রিপুরা, রোয়াক্যং স্কুলের শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …