…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটে বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী: এক মামলায় ফাঁসির রায়, হাসিনার অপেক্ষায় আরও কয়েক হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী: এক মামলায় ফাঁসির রায়, হাসিনার অপেক্ষায় আরও কয়েক হাজার মামলা
ছবি: সংগৃহীত

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ, এমনকি কয়েক হাজার মামলা অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ তাঁর বিচারের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসনের অধীনে নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে জনগণের হত্যার দায়ে তাঁর ফাঁসির রায় হয়েছে। এটি কেবল একটি মামলার রায়। তাঁর বিরুদ্ধে এ ধরনের আরও অনেক মামলা রয়েছে।

তিনি বলেন, ‘স্বাভাবিক কথার মধ্যেও কীভাবে মিথ্যা বলা যায়, মিথ্যাকে কীভাবে স্বাভাবিক কথার বুলি বানানো যায়, তা নিয়ে কোনো পিএইচডি থাকলে শেখ হাসিনা সেটি পেতেন। তিনি বাংলাদেশে এসে ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসরের কথা বলেছিলেন। অথচ ৮০ বছর বয়সেও আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার পাঁয়তারা করছেন।’

সমাবেশে অতিথি হিসেবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বক্তব্য দেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোথাও খুঁজে পেলে প্রথমে মেহমানদারি করবেন। মেহমানদারি করেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাবেন।’

সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজপথে, প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে সন্ত্রাসী গোষ্ঠী সিলেটসহ বাংলাদেশের কোথাও স্থান না পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, সিলেটেও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে সন্ত্রাস ও আওয়ামী সন্ত্রাসকে চিরবিদায় জানাই।’

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকা…

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক
সিলেট বিভাগ

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন…

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
সিলেট বিভাগ

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দি…

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রে…