…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পদ্মা ব্যাংককে রেজ্যুলেশনের আওতায় নিল বাংলাদেশ ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যাংককে রেজ্যুলেশনের আওতায় নিল বাংলাদেশ ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজ্যুলেশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না; ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ও তারল্যসংকট এবং সুশাসনের ঘাটতিসহ নানা কারণে পদ্মা ব্যাংক পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি।

এ পরিস্থিতিতে ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য উপযুক্ত ও কার্যকর রেজ্যুলেশন কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় আপাতত কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ফলে ব্যাংকটির দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি এই পদক্ষেপ দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…