…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

পঞ্চগড়ের বোদায় ধানখেতে সাপের কামড় খেয়ে মৃত সাপ নিয়েই হাসপাতালে নবম শ্রেণির ছাত্র মুরশেদ

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বোদায় ধানখেতে সাপের কামড় খেয়ে মৃত সাপ নিয়েই হাসপাতালে নবম শ্রেণির ছাত্র মুরশেদ
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে সাপের কামড় খেয়েছে ১৪ বছরের কিশোর মুরশেদ হাসান। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে সে লাঠির আঘাতে সাপটিকে মেরে ফেলে। পরে মৃত সাপটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে হাজির হয় নবম শ্রেণির এই শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে বোদা উপজেলায় এ ঘটনা ঘটে। মুরশেদ হাসান উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি প্রধানপাড়া গ্রামের আসাদু জামানের ছেলে। সে বড়শশী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ধানখেতে যাওয়ার পর একটি দাঁড়াশ সাপ মুরশেদকে কামড় দেয়। এ সময় সে লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। পরে মৃত সাপটি সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

মুরশেদের বাবা আসাদু জামান বলেন, ‘বাসায় এসে দেখি, আমার ছেলে হাতে সাপ নিয়ে এসেছে। পরে জানতে পারি, ধানখেতে সাপটি তাকে কামড় দিয়েছে। এরপর দেরি না করে সাপসহ তাকে হাসপাতালে নিয়ে আসি।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপা বলেন, সাপে কাটা এক শিক্ষার্থী হাসপাতালে এসেছে। প্রাথমিকভাবে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে সুস্থ আছে। প্রয়োজন হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …