…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

সেখান থেকে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ: চার মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা, সিলগালা ১০ ভবন

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভ…

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

জাতীয়

নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপ…

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়…