…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ইসলামিক ফাইন্যান্স সামিট: স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের ইসলামিক ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর (বিআইএফএস ২০২৬) দ্বিতীয় আসর সিটি ইসলামিকের সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনটি উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

“আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি: বাংলাদেশে শরিয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ”—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল চলমান কাঠামোগত সংস্কারে সহায়তা করা, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে দেশীয় চর্চাকে সামঞ্জস্যপূর্ণ করে ইসলামিক আর্থিক খাতকে শক্তিশালী করা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. কবির আহমেদ বলেন, “দেশের অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং এবং শরিয়াহভিত্তিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের আস্থা সুসংহত করতে এবং একটি শক্তিশালী নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও নিয়ন্ত্রক মানদণ্ডের আলোকে একটি স্বতন্ত্র ‘ইসলামিক ব্যাংকিং আইন’ প্রণয়নে কাজ করছে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ‘ইসলামিক ব্যাংকিং গাইডলাইন’ প্রণয়নের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুনির্দিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তার প্রতিফলন হিসেবে বাংলাদেশ ব্যাংকে পৃথক ‘ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আই-বিআরপিডি)’ প্রতিষ্ঠা করা হয়েছে। বিনিয়োগ আকর্ষণ ও ইসলামিক আর্থিক বাজারের উন্নয়নে সুকুক পণ্যের আরও বিকাশ ও বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, “দেশের পুঁজিবাজারে ইসলামিক আর্থিক পণ্য এবং সুকুকের অপার সম্ভাবনা রয়েছে। যথাযথ নীতিমালা এবং কঠোরভাবে শরিয়াহ পরিপালন নিশ্চিত করার মাধ্যমে ইসলামিক পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।”

সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান বলেন, “ইসলামিক ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং গ্রাহক সেবার মানোন্নয়নে যথাযথ তদারকি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অপরিহার্য। এই সামিট আমাদের নীতিগত সংস্কারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা প্রদান করবে।”

আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা ও এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের সঠিক বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, এই সামিট স্থানীয় ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর আশা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ও তাকাফুল শিল্প বিশ্বমানের পর্যায়ে পৌঁছাবে।

বিআইএফএস ২০২৬-এর লিড পার্টনার ছিল সিটি ইসলামিক এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিল নারিশ। বৈশ্বিক মান নির্ধারণী সংস্থা এএওআইএফআই, সিআইইএস ও সিএসবিআইবি স্ট্র্যাটেজিক অ্যাসোসিয়েট হিসেবে এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ শততম বারের মতো পেছাল।…

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর চাইলে রাখাইনে স্থিতিশীলতা আনতে হবে চীনকেই: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
অর্থনীতি ও ব্যবসা

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর চাইলে রাখাইনে স্থিতিশীলতা আনতে হবে চীনকেই: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াকফিউ পর্যন্ত যোগাযোগ স্থাপন করা গেলে ত্রিদেশীয় অর…

অর্থনীতি ও ব্যবসা

৭ হাজার কোটি টাকার বেশি নিট আমানত প্রবৃদ্ধির মাইলফলক এমটিবির

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। ব্যাংকটি বলেছে, গ্রাহকদের আস্থা, ধারাবাহিক …