…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ শততম বারের মতো পেছাল।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।

মামলা দায়েরের পর পেরিয়ে গেছে ১০ বছর ৮ মাস ১১ দিন। এরপরও শেষ হয়নি তদন্ত। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।

মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও দণ্ডবিধির ৩৭৯ ধারায়।

কিন্তু নয় বছরের বেশি সময়েও রিজার্ভ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।

যদিও এই মামলায় তদন্ত শেষ পর্যায়ে এবং অভিযোগপত্র তৈরির কাজ চলছে—এ ধরনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, তবুও তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়নি বলে সিআইডি থেকে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর চাইলে রাখাইনে স্থিতিশীলতা আনতে হবে চীনকেই: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
অর্থনীতি ও ব্যবসা

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর চাইলে রাখাইনে স্থিতিশীলতা আনতে হবে চীনকেই: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াকফিউ পর্যন্ত যোগাযোগ স্থাপন করা গেলে ত্রিদেশীয় অর…

অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ইসলামিক ফাইন্যান্স সামিট: স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক

দেশের ইসলামিক ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর (বিআইএফএস ২০২৬) দ্বিতী…

অর্থনীতি ও ব্যবসা

৭ হাজার কোটি টাকার বেশি নিট আমানত প্রবৃদ্ধির মাইলফলক এমটিবির

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। ব্যাংকটি বলেছে, গ্রাহকদের আস্থা, ধারাবাহিক …