…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ১৬ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময়) পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি সৌদি আরবে বোমা হামলার কারণে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবগামী অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এই পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।

ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দ…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…