…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দেশে প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ বললেন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
দেশে প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ বললেন সংসদ সদস্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি আটজন নাগরিকের একজন ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি এখন জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য উঠে আসে। ১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।

মঙ্গলবার ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে।

মূল উপস্থাপনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অস্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও কায়িকশ্রম বিমুখতার কারণে দেশে ডায়াবেটিস বাড়ছে।

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ১৩ দশমিক ২ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর অর্থ প্রতি আটজন নাগরিকের একজন এই রোগে ভুগছেন।

স্বাগত বক্তব্যে এনডিএফের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন জাতীয় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যা মোকাবিলায় গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে বলে তিনি বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকেই জানেন না যে তাঁরা এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত।

মাহমুদা আলম বলেন, এত বড় সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। কৃষি, খাদ্যসহ অনেক মন্ত্রণালয়কে ডায়াবেটিস মোকাবিলার কাজে সম্পৃক্ত হতে হবে।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের আরও বেশ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ, এবং কিছু রোগে জটিলতা বাড়ে।

কিডনির সমস্যা নিয়ে বিস্তারিত বলেন ইবনে সিনা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ডায়াবেটিস ৮ থেকে ১০ বছর অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। মানুষ সহজে বুঝতে পারেন না যে তাঁর কিডনি নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে।

অধ্যাপক আব্দুল মুকিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত কিডনি পরীক্ষা করানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ও এনডিএফের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, এনডিএফের সব চিকিৎসককে নৈতিক ও মানবিকভাবে পেশাচর্চার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জিএম মকবুল হোসেন এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট প্রতীক ইজাজ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …