…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমলেও বাজারের গড় পতনের চেয়ে কম ক্ষতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমলেও বাজারের গড় পতনের চেয়ে কম ক্ষতি বাংলাদেশের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তরের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১৪ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৪২ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশ থেকে আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিও কমেছে। সামগ্রিক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে ৫ হাজার ৬৬৮ কোটি ডলারে নেমেছে। ফলে সামগ্রিক বাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে কম হারে, যা দেশটির প্রতিযোগিতামূলক অবস্থানের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

এশিয়ার প্রধান প্রতিযোগী দেশগুলোর মধ্যে এই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ, কম্বোডিয়া থেকে বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ এবং ইন্দোনেশিয়া থেকে বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ।

বিপরীতে চীন থেকে আমদানি কমেছে ২৩ দশমিক ০৮ শতাংশ, ভারত থেকে কমেছে ২৫ দশমিক ১৯ শতাংশ এবং পাকিস্তান থেকে কমেছে ৩ দশমিক ৬৭ শতাংশ। চীন ও ভারতের মতো বড় সরবরাহকারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলক শক্তিশালী রয়েছে। তবে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যাও সামান্য কমেছে। গত বছরের একই সময়ে এই হিস্যা ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ; চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে তা কমে ১০ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চাহিদা তুলনামূলক হারে কমেছে।

যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপে চীন ও ভারতের বাজার কিছুটা ধীরগতিতে রয়েছে। এটি বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। পাশাপাশি ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য প্রতিযোগিতার চাপও বাড়াচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উচ্চ মূল্যের পোশাক উৎপাদন, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উৎপাদনশীলতা ও গুণগত মানোন্নয়ন এবং পণ্যের গড় মূল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে বিশ্লেষণে বলা হয়েছে।

ওটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর গড়ে ৭ থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…