…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত আব্দুল হালিম নামের এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ গুলির ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গুলির ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

খুলনার লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি
আইন ও অপরাধ

খুলনার লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি

খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দ…

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার ১০ কেজি গাঁজা
আইন ও অপরাধ

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার ১০ কেজি গাঁজা

খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ৬৪০টি যা…

খুলনা নগরীতে ১১ মাসে ৪০ খুন, ৩৬ হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি পুলিশের
আইন ও অপরাধ

খুলনা নগরীতে ১১ মাসে ৪০ খুন, ৩৬ হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

খুলনা নগরীতে চলতি বছরের ১১ মাসে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জান…