…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা: রাতভর অভিযানে গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা: রাতভর অভিযানে গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। রাতভর চালানো পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের একজন রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, পৃথক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের অভিযানে রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে মুন্সিগঞ্জ থেকে। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

হাসিনুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।

নিহত আনোয়ার মোল্লা (৩২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা। তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন বলে জানা গেছে। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এ ঘটনায় শহীদ-সবুজ বাহিনীর নাম সামনে এসেছে।

ঘটনার পর সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই রাতভর অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় ডেভিডসহ ছয়জন গ্রেপ্তার, পালানোর চেষ্টায় গুলিবিদ্ধ প্রধান অভিযুক্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে প…

সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ২৬৪ জন
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ২৬৪ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। সিদ্ধির…

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় সামনে শহীদ-সবুজ বাহিনীর নাম, সিসিটিভি নিয়ন্ত্রণে তদন্তে বাধা
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় সামনে শহীদ-সবুজ বাহিনীর নাম, সিসিটিভি নিয়ন্ত্রণে তদন্তে বাধা

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারাল…

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…