…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ২৬৪ জন

নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ২৬৪ জন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভুক্তভোগী সুলতানা বেগম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে থানায় মামলাটি করেন। মামলায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জের মক্কিনগর এলাকার শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল এবং মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. কাদের।

আসামিদের মধ্যে আরও রয়েছেন সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড এলাকার রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম, মাহাবুব এবং মাতুয়াইল এলাকার মো. জসিম।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা তাঁর জানা নেই। তবে আসামিরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাঁদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সুলতানা বেগমের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে তাঁর চার কক্ষের টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষের টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে বাদী দাবি করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন।

বসতবাড়ি হারিয়ে সুলতানা বেগম ও তাঁর সন্তানরা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। স্বজনদের বসতবাড়ি ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও বিপাকে পড়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় ডেভিডসহ ছয়জন গ্রেপ্তার, পালানোর চেষ্টায় গুলিবিদ্ধ প্রধান অভিযুক্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে প…

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা: রাতভর অভিযানে গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা: রাতভর অভিযানে গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। রাতভর চালানো পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার…

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় সামনে শহীদ-সবুজ বাহিনীর নাম, সিসিটিভি নিয়ন্ত্রণে তদন্তে বাধা
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় সামনে শহীদ-সবুজ বাহিনীর নাম, সিসিটিভি নিয়ন্ত্রণে তদন্তে বাধা

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারাল…

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…