আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, সব দলকে চিঠি প্রসিকিউশনের: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আওয়ামী শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সে উদ্দেশ্যে দেশের সব রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাইয়ের সব আহত ও নিহতের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় তাঁদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন, প্রচলিত দণ্ডবিধিতে তাঁদের বিচারের সুযোগ আছে বলেও জানান তিনি।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী এবং সুমনের গুমের তদন্ত দ্রুত সম্পন্ন হবে বলেও জানান মো. আমিনুল ইসলাম।



