‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের মো. কামরুল হাসান
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান।
সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালন দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন বলে আয়োজনে জানানো হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জনের পরিবর্তে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মিলিত সাফল্য হিসেবে অভিহিত করেন।
পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

