রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তা
রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার করা তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্ব পালনের অবসান ঘটল।
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। সেই প্রেষণ শেষ করে এবার তাঁদের চাকরি আবার সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।



