…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্যও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জানতে চাইলে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন ভিডিওর বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

নয়ন বলেন, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি। তবে ওই তরুণীর সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি অন্য একজনকে বিয়ে করেছি।’

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো দুঃখজনক। একজন নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

গ্রামীণ ব্যাংকে হামলার নিন্দা নাহিদের, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান
রাজনীতি

গ্রামীণ ব্যাংকে হামলার নিন্দা নাহিদের, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নি…

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…