…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন ১৭ হাজার, সিনিয়র অপারেটরের ২১ হাজার ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন ১৭ হাজার, সিনিয়র অপারেটরের ২১ হাজার ৫০০ টাকা
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। আর সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলা বোর্ডের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০ ঘণ্টার আলোচনা শেষে তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। সভা শুরু হয় বেলা সোয়া তিনটায়, দিবাগত রাত দেড়টার দিকে সভা শেষ হয়। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামোর বিষয়টি নিশ্চিত করেন।

নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ড সদস্যদের ভোটাভুটি হয়। সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোর চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত করতে আজ বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…