…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে দাঁড়িপাড়ায় হেডম্যান ও জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে দাঁড়িপাড়ায় হেডম্যান ও জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহার ও সড়ক সচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, গ্রামপ্রধান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা বলেন, অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত সড়ক সচলের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় স্বার্থে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অবরোধে সাধারণ মানুষের চলাচল, যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দলীয় স্বার্থে সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের কর্মসূচি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাজেকের মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের স্বার্থে সড়কটি সচল রাখা অত্যন্ত জরুরি। অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে চলমান অবরোধের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সাজেক সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও কামনা করা হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

সাংবাদিকতায় আসতে সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসার ক্ষে…

জাতীয়

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: গ্রেডভেদে বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন গ্রেডে মাস…

জাতীয়

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষেধ ঘোষণা ‘ফকির কমিটি’র, জরিমানার হুঁশিয়ারি

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে মাইকিং করেছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি আনোয়ার। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজা…

পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এখন স্মৃতি সংগ্রহশালা, প্রতিদিন আসছেন দর্শক
জাতীয়

পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এখন স্মৃতি সংগ্রহশালা, প্রতিদিন আসছেন দর্শক

পাবনা শহরের গোপালপুর এলাকায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি এখন ‘কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে দর্শকদের জন্য খো…