…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জিয়াউল আহসানের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল আহসানের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যুক্তি-তর্ক উপস্থাপন করেন। পরে ট্রাইব্যুনাল আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন।

এদিন যুক্তি-তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রশ্রয়ে এ ধরনের ব্যক্তিরা নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তাঁরা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছেন। মানুষের জানমাল তাঁদের হাতে জিম্মি ছিল। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তাঁরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন, যার কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। চিফ প্রসিকিউটরের ভাষ্য, এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।

ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার পর ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই পারসোনা নন গ্রাটা করার কথা বোঝাতে চেয়েছেন।

তিনি আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছেন, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই বলে চিফ প্রসিকিউটর তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

সাংবাদিকতায় আসতে সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসার ক্ষে…

জাতীয়

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: গ্রেডভেদে বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন গ্রেডে মাস…

জাতীয়

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষেধ ঘোষণা ‘ফকির কমিটি’র, জরিমানার হুঁশিয়ারি

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে মাইকিং করেছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি আনোয়ার। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজা…

পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এখন স্মৃতি সংগ্রহশালা, প্রতিদিন আসছেন দর্শক
জাতীয়

পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এখন স্মৃতি সংগ্রহশালা, প্রতিদিন আসছেন দর্শক

পাবনা শহরের গোপালপুর এলাকায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি এখন ‘কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে দর্শকদের জন্য খো…