কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ দিন ৬ ডিসেম্বর
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই উপনির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এরপর ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।




