…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সেঞ্চুরিয়নে মিরাজকে না খেলানোর কারণ বললেন অধিনায়ক শান্ত

নিজস্ব প্রতিবেদক

সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে নেমেছিল টিম টাইগার্স। একাদশে বাড়তি ব্যাটার খেলাতে জায়গা পেয়েছিলেন জাকের আলী অনিক, বাদ পড়েন মেহেদী হাসান মিরাজ। তবে সেই পরিকল্পনা কাজে আসেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজকে বাদ দিয়ে চার পেসার খেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ম্যাচের আগে সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় চার পেসারই যথেষ্ট মনে হয়েছিল বাংলাদেশের। তবে ২০ উইকেট নেওয়ার সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দল।

শান্ত বলেছেন, ‘এখন ম্যাচের ফল হয়ে গেছে। এখন তো অনেক কিছুই মনে হবে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ম্যাচ শুরুর আগে আমাদের মনে হয়েছে এটাই সেরা একাদশ। জাকের দুর্ভাগ্যজনকভাবে পারফর্ম করতে পারেনি। কন্ডিশন যেরকম ছিল আমাদের মনে হয়েছে চার পেসার যথেষ্ট ছিল ২০ উইকেট নেওয়ার জন্য। তবে আমরা করতে পারিনি। সেখানে আমরা ভালো বল করতে পারিনি। সামনে আমাদের পরিকল্পনার দিকেও আরেকটু নজর দিতে হবে যে কীভাবে পাঁচ বোলার নিয়ে ভালো করতে পারি।’

ব্যাটিংয়ের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, কঠিন কন্ডিশনে ৫০ রানের বেশি উদ্বোধনী জুটি পাওয়া বড় ব্যাপার। তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছিল। ৫০-এর বেশি উদ্বোধনী জুটি, এই কন্ডিশনে সবচেয়ে কঠিন ব্যাপার। যারা এমন শুরু পাবে দায়িত্ব তাদের বেশি থাকবে কীভাবে ইনিংস আরও বড় করা যায়। ব্যাটারদের দায়িত্ব থাকে কীভাবে এখন আমি ৩০ রান বা ৫০ রানকে ১০০ বা ১৫০ রানে নিয়ে যাব। সামনে সবার নিজেদের ভূমিকাতে আরও বেশি দায়িত্ব নিতে হবে। পেসারদের ব্যাপারে, একসাথে সবাই অফ ফর্মে চলে গেছে জিনিসটা এরকম না।’

টানা সিরিজ খেলার ধকলও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শান্ত। তাঁর মতে, ধারাবাহিক পারফরম্যান্স পেতে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি পেসারদের বিকল্প বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টানা অনেকগুলা সিরিজ খেলেছি আমরা। ওয়ানডে, টেস্ট সব। সামনে যদি আসলেই আমাদের ধারাবাহিক হতে হয় তাহলে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে। পুলটা যদি আরও বড় করতে পারি, জরুরি সিরিজের আগে যেন তাদের বিশ্রাম দিয়ে সতেজ করে ফিরিয়ে আনতে পারি। জরুরি ব্যাপার হচ্ছে প্রস্তুতি নেওয়ার সুযোগ যেন পাই প্রতি সিরিজের আগে, তাহলে পারফরম্যান্সটা বের করে নিয়ে আসতে পারব।’

সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে স্বাগতিকরা ভালো করলেও বাংলাদেশ কেন পারেনি, এমন প্রশ্নের জবাবে শান্ত জানিয়েছেন, তিন বিভাগেই পিছিয়ে ছিল দল। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন দেখছেন তিনি। বিশেষ করে এমন কন্ডিশনে ক্যাচ ধরে রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক। শান্তর ভাষায়, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো জায়গাতেই আমরা ভালো খেলতে পারিনি। এখানে অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে, সবসময় আমরা উন্নতির কথা বলি। একসাথে উন্নতি করতে হবে। এমন কন্ডিশনে ক্যাচ ধরাও অনেক জরুরি। সবাই সবার ভূমিকা ঠিকভাবে পালন করবে তখন দলের কাজটা সহজ হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বাফুফের নির্বাহী সভা: কংগ্রেস ৪ ফেব্রুয়ারি, নারী লিগে ১০-১২ দল, সাদ উদ্দিনের চিকিৎসার ব্যয় বহন করবে ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সভায় বার্ষিক সাধারণ সভা (কংগ্রেস), নার…

খেলা

রোনালদোকে মর্যাদাপূর্ণ বিদায় দিতে পর্তুগালের প্রতি আহ্বান গার্দিওলার

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিদায়ের আগে নানা বিতর্কের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই বিতর্কের অবসান চেয়েছেন পেপ গার্দিওলা।…

পরের চাকরি জাতীয় দলেই, ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন গার্দিওলা
খেলা

পরের চাকরি জাতীয় দলেই, ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন গার্দিওলা

পেপ গার্দিওলা বলেছেন, ফুটবলে ফিরলে তাঁর পরের কোচিংয়ের চাকরি হবে কোনো জাতীয় দলের সঙ্গে। কবে তিনি ফিরবেন, তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।…

আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের, নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার
খেলা

আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের, নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার

আইপিএল নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম নেই। অথচ গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর…