…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাফুফের নির্বাহী সভা: কংগ্রেস ৪ ফেব্রুয়ারি, নারী লিগে ১০-১২ দল, সাদ উদ্দিনের চিকিৎসার ব্যয় বহন করবে ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সভায় বার্ষিক সাধারণ সভা (কংগ্রেস), নারী ফুটবল লিগ ও অবকাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, বাফুফের কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এই আয়োজনে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। বাফুফে কর্মকর্তা নাসের শাহরিয়ার জাহেদী জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হওয়া অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপন করা হবে।

আসন্ন নারী ফুটবল লিগ নিয়ে সভা শেষে কথা বলেছেন বাফুফে কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘আমাদের চিন্তা ১০টার নিচে দল আমরা করতে পারব না। হয়তো ১০টা হবে, আইদার ১২টা হবে।’ তবে নারী লিগ শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নারী লিগসহ সব আয়োজন ফিফার নিয়ম মেনেই পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সভায় জানানো হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার সব ব্যয় বহন করবে বাফুফে। চিকিৎসা, অস্ত্রোপচার, থাকা ও যাতায়াতের পাশাপাশি প্রয়োজনে তাঁকে বিজনেস ক্লাসে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে জাহেদী বলেন, ‘সাদ আমাদের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। খেলতে গিয়ে সে চোট পেয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ফিফা সহযোগিতা করবে, এর অতিরিক্ত যদি কিছু লাগে, সেটা ফেডারেশন বহন করবে।’

অবকাঠামো উন্নয়নে কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটকে। আর সিলেটে হাইব্রিড মাঠ নির্মাণের প্রস্তুতিতে কৃষি ও বীজ-সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ফেডারেশন। পাশাপাশি বাফুফের মিডিয়া সেন্টারও শিগগিরই চালুর আশাবাদ ব্যক্ত করেছেন জাহেদী।

সভায় সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার বুলবুলের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং অসুস্থ নারী ফুটবল কোচ পিটার বাটলার ও তোফার সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া ফুটসালে দুটি শিরোপা জেতা নারী দল ও অনূর্ধ্ব-১৫ দলের সাফল্য এবং এএফসির দুটি পুরস্কার পাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সেঞ্চুরিয়নে মিরাজকে না খেলানোর কারণ বললেন অধিনায়ক শান্ত

সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে নেমেছিল টিম টাইগার্স। একাদশে বাড়তি ব্যাটার খেলাতে জায়গ…

খেলা

রোনালদোকে মর্যাদাপূর্ণ বিদায় দিতে পর্তুগালের প্রতি আহ্বান গার্দিওলার

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিদায়ের আগে নানা বিতর্কের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই বিতর্কের অবসান চেয়েছেন পেপ গার্দিওলা।…

পরের চাকরি জাতীয় দলেই, ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন গার্দিওলা
খেলা

পরের চাকরি জাতীয় দলেই, ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন গার্দিওলা

পেপ গার্দিওলা বলেছেন, ফুটবলে ফিরলে তাঁর পরের কোচিংয়ের চাকরি হবে কোনো জাতীয় দলের সঙ্গে। কবে তিনি ফিরবেন, তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।…

আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের, নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার
খেলা

আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের, নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার

আইপিএল নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম নেই। অথচ গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর…