…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’র সময়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়।

সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করার জন্য দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টকে নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু তিনি মামলার বাদী হতে রাজি হননি।

আমিনুর রশিদের ভাষ্য অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ট্রাফিকের অন্য একজন পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন।

পুলিশ সূত্র জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’র সময় চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চমেক হাসপাতালের ফটকে ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
আইন ও অপরাধ

চমেক হাসপাতালের ফটকে ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে গভীর রাতে এক ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েক…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার বি…

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
আইন ও অপরাধ

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা…