…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় গৌরব, আত্মমর্যাদা এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক। এই দিনকে ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী একই দিন দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। তাঁর ভাষায়, বাংলাদেশ দখলের হুমকি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ সময়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে সামনে রেখে তারা কি বাংলাদেশ দখল করতে চায়—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কোনো বিদেশি শক্তি বা তাদের দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান; তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। ক্ষমতালোভী যে নেতৃত্ব তাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও অপরাধে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা উচিত হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স।

বিজয় দিবস ঘিরে সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের যেকোনো চেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিএনপির নেতারা। সম্মেলন সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘লাল গালিচায় নয়, হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতে’, বললেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্…

শফিকুর রহমানকে নিয়ে প্রতিবেদন প্রত্যাহার চেয়ে অস্ট্রেলীয় পত্রিকাকে আইনি নোটিশ জামায়াতের
রাজনীতি

শফিকুর রহমানকে নিয়ে প্রতিবেদন প্রত্যাহার চেয়ে অস্ট্রেলীয় পত্রিকাকে আইনি নোটিশ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদ…

রাজনীতি

শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে, দেশে ফিরে বললেন জামায়াত আমির শফিকুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অস্ট্রেলিয়া …

রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর হবে, প্রেসক্লাবের সমাবেশে হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলেই আদালতের রায় কার্যকর করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় শ…