…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর হবে, প্রেসক্লাবের সমাবেশে হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলেই আদালতের রায় কার্যকর করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় শত শত নিরীহ মানুষকে হত্যার দায়ে তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

হুইপ দুলু বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিস্ট প্রতিরোধ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টদের দ্বারা দেশে নৈরাজ্য হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। জনগণ পাঁচ বছরের জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও অন্যায়ের উল্লেখ করে হুইপ দুলু বলেন, ‘পৃথিবীতে যে যতটুকু অন্যায়-অবিচার করবে, তাকেও ঠিক ততটুকু ফল ভোগ করতে হবে।’ বিগত আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টিসহ অন্যান্য নেতারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ দিন ৬ ডিসেম্বর

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।…

হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বগুড়া বিএনপি নেতা মিজানুর রহমান বহিষ্কার
রাজনীতি

হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বগুড়া বিএনপি নেতা মিজানুর রহমান বহিষ্কার

বগুড়ায় আদালতের হাজতখানায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে …

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ব্যানার-ফেস্টুন পুড়ে গেছে
রাজনীতি

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ব্যানার-ফেস্টুন পুড়ে গেছে

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।…

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…