আমিরাতে সোনায় মোড়ানো আইফোন উপহার পেলেন পাকিস্তানের ইফতিখার আহমেদ

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার মাঠের বাইরের এক উপহার নিয়ে আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার ইফতিখার আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে তিনি সোনায় মোড়ানো আইফোন উপহার পেয়েছেন।
ইফতিখারকে সোনায় মোড়ানো আইফোন ১৮ উপহার দিয়েছেন আলোচিত জমজম ভাইয়েরা। আমিরাতে থাকার সময়ই এই উপহার পান পাকিস্তানি এই ক্রিকেটার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলও একই ধরনের সোনায় মোড়ানো আইফোন উপহার পেয়েছিলেন। গেইলের পর এবার ইফতিখার আহমেদের হাতে উঠল এমন উপহার।




