…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত

নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ট্রাকচালক মো. মিন্টু মন্ডল (৪৫) ও হেলপার মো. ফয়সাল (২৫)। তাঁরা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে টিন বোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়েন।

সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক উদ্ধার সরঞ্জামের সহায়তায় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান
আইন ও অপরাধ

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে প…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…

ঢাকার সিএমএম আদালতের সামনে আবার ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত, সন্দেহভাজন আটক
আইন ও অপরাধ

ঢাকার সিএমএম আদালতের সামনে আবার ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত, সন্দেহভাজন আটক

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই…

আইন ও অপরাধ

লালমাটিয়ার বাসা থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করল ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।…