…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত আইসিসির বিচারক কিম্বার্লি প্রস্টের দৈনন্দিন জীবন

নিজস্ব প্রতিবেদক

কিম্বার্লি প্রস্ট লন্ডনের একটি রাস্তায় হাঁটছিলেন, পথ চিনতে তাঁর দিকনির্দেশনা দরকার ছিল। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যা করেন, তিনিও তাই করলেন — ফোনে গুগল ম্যাপস খোলার চেষ্টা করলেন। কিন্তু অ্যাপটি চালু হলো না, মানচিত্র পাওয়া গেল না।

সমস্যাটা সংযোগের ছিল না। প্রস্ট ভুগছিলেন তাঁর ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সহকর্মী বিচারকদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাবে।

কানাডীয় আইনবিদ প্রস্ট সেই কক্ষে উপস্থিত ছিলেন, যেখানে ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠাকারী রোম সংবিধি খসড়া করা হচ্ছিল। পরে তিনি এই আদালতেরই একজন বিচারক হিসেবে কাজ করেছেন, যে আদালত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য কয়েক ডজন ব্যক্তির বিচার করেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় ফেরার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যাতে তাঁর প্রশাসনকে আইসিসির তদন্তে সহায়তাকারীদের ওপর আর্থিক জরিমানা, সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়।

ওই বছরের বাকি সময় ও ২০২৬ সালজুড়ে ট্রাম্প প্রশাসন প্রস্টসহ আইসিসির বিচারকদের এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজের মতো ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার লক্ষ্য প্রতিষ্ঠান হিসেবে আইসিসি নিজেও।

এই নিষেধাজ্ঞাকে ব্যাপকভাবে দেখা হচ্ছে আইসিসিকে দুর্বল করার চেষ্টা হিসেবে — কারণ আদালত যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে হিসাব চাইছে এবং গাজায় সংঘটিত অপরাধের জন্য যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে। ট্রাম্প আইসিসিকে ‘দুর্বৃত্ত বৈশ্বিক সংগঠন’ বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বছর এক বিবৃতিতে বলেছিলেন, ‘আইসিসি রাজনীতিকরণে আক্রান্ত এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের, ইসরায়েলসহ, নাগরিকদের তদন্ত, অভিযোগ ও বিচার করার অবাধ বিবেচনাধীন ক্ষমতা মিথ্যাভাবে দাবি করে। ক্ষমতার এই বিপজ্জনক দাবি ও অপব্যবহার যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করে।’

তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে নীরব যে, যেসব তদন্ত নিয়ে তাদের আপত্তি, সেগুলো এমন রাষ্ট্রে সংঘটিত কথিত অপরাধ নিয়ে, যেগুলো রোম সংবিধির পক্ষভুক্ত — ফিলিস্তিন ও আফগানিস্তানসহ। প্রস্ট বলেছেন, এখতিয়ারের প্রশ্নগুলো রোম সংবিধি প্রণয়নের আলোচনারই অংশ ছিল। সব মিলিয়ে ১২৫টি রাষ্ট্র এই চুক্তির পক্ষভুক্ত এবং তাদের আইসিসির রায় মেনে চলার কথা।

তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অনেক দেশ — যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ইসরায়েলসহ — এই চুক্তির পক্ষভুক্ত নয়। এত দিন এসব দেশ আইসিসির কার্যক্রমে আপত্তি জানাত, সহযোগিতা করতে অস্বীকার করত, রায় প্রত্যাখ্যান করত এবং নিজেদের এর আওতার বাইরে দাবি করত।

কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আইসিসির বিরুদ্ধে লড়াই আরও বিস্তৃত করেছে। জুলাই মাসে রুবিও ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য ঘোষণা করেন: ‘প্রয়োজন হলে ইটে ইটে ভেঙে আমরা আইসিসিকে ধ্বংস করে দেব।’

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রস্ট বলেন, ‘আপনার দৈনন্দিন জীবনে সব সময় চাপ থাকে।’ যুক্তরাজ্যে তাঁর লেনদেনের সময় তহবিল জব্দ হয়ে গেছে — যাকে তিনি পশ্চিমা কোম্পানি ও সংগঠনগুলোর অতিরিক্ত সতর্ক অনুগত্য বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘আমি এক নবদম্পতিকে বিয়ের উপহার হিসেবে টাকা পাঠানোর চেষ্টা করেছিলাম... নেদারল্যান্ডস থেকে ইউরোতে পাঠানো অর্থ যুক্তরাজ্যে পাউন্ডে পাঠানোর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আদেশের ভিত্তিতে আটকে দেওয়া হয়। আমি যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে বলেছি: ‘আমি বুঝতে পারছি না। সার্বভৌম রাষ্ট্র যুক্তরাজ্য এ বিষয়ে কিছুই করতে পারে না?’’

প্রস্ট আরও বলেন, ‘প্রতিবার তহবিল স্থানান্তর করতে গেলে আমাকে ভাবতে হয়, এটা কাজ করবে কি না? অথবা ক্রেডিট কার্ড ছাড়া আমি এটা করব কীভাবে?’

নিষেধাজ্ঞার মধ্যে একটি আন্তর্জাতিক আদালত চালানো আরেক চ্যালেঞ্জ। কিছু নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্র আদালতকে ছয় মাসের অবকাশ দিয়েছে; এরপর আদালতের সম্পদ জব্দ, সদস্যদের ভ্রমণ নিষেধাজ্ঞা, আইসিসির সম্পত্তি অবরুদ্ধ করা এবং টেলিযোগাযোগ ও এন্টারপ্রাইজ সফটওয়্যার স্থগিত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আদালত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থা থেকে সরে আসতে শুরু করেছে।

প্রস্ট বলেন, ‘কিন্তু সমস্যা হলো, কিছু সীমাবদ্ধতা রয়েছে।’ তিনি সরকারগুলোর পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোর অতিরিক্ত অনুগত্যের দিকে ইঙ্গিত করেন, যারা আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ওয়াশিংটনের বিরাগভাজন হওয়ার ঝুঁকি নিতে চায় না।

তাঁর মতে, আইসিসির পক্ষে দাবি করা সরকারগুলো নিজেদের নিষেধাজ্ঞা-প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করতে পারে, যাতে কার্যত তাদের দেশের কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে মার্কিন পদক্ষেপ মেনে না চলার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, ‘কারণ, আইনগতভাবে বাধ্য না হয়েও আপনি যদি এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেন, তাহলে আপনি বিচারকদের ও আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকির মুখে ফেলার সহযোগী হচ্ছেন।’

প্রস্টের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আসে আফগানিস্তানে মার্কিন কর্মীদের বিরুদ্ধে আইসিসির তদন্তের অনুমোদন দেওয়ার রায়ের পর। ২০২০ সালে আদালত প্রথমে তার কৌঁসুলিকে আফগানিস্তানে সংঘটিত কথিত অপরাধ নিয়ে তদন্ত শুরু করার অনুমোদন দিয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ফেডএক্সের একটি উড়োজাহাজ রানওয়ে ছাড়িয়ে এগিয়ে গেছে। এ ঘটনার পর বিমানবন্দ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে আদিবাসীদের ৫৭তম ‘জাতীয় শোক দিবস’

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবার ও বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করছেন। একই দিনে ম্যাসাচুসেটসের প্লিমাউথে আদিবাস…

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা
আমেরিকা

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয…

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১
আমেরিকা

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সন্ধ্যায় বুধবার টিনেক হাইস্কুলে হ্…