…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটের মোগলাবাজারে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় সড়কে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোগলাবাজার থানার পারাইরচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারাইরচকের সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালী মডেল থানার মাছুদিঘীরপাড় এলাকার লিটন আহমেদ (৩৩) এবং শাহপরাণ থানার দলইপাড়ার মো. তাজুল ইসলাম (৩৭)।

গ্রেপ্তার বাকিরা হলেন কোতোয়ালী মডেল থানার শেখঘাট কলাপাড়া এলাকার আশিক আহমদ (২৮), একই থানার ঘাসিটুলা লামাপাড়া এলাকার মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ নম্বর বাসার বাদল আহমদ (২৫)।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং পোড়ানো টায়ার জব্দ করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ জন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট থেকে পাওয়া প্রতিবেদনে এই তিন শিশুর মৃত্যুর খবর জানা গেছে।…

জকিগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো চিমনি
সিলেট বিভাগ

জকিগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো চিমনি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঁচা ইট ধ্বংসের পাশ…

সিলেট বিভাগ

সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকা…

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক
সিলেট বিভাগ

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন…