…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

জকিগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো চিমনি

নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো চিমনি
ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়। একই অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ছয় লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০২৩ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এসব জরিমানা করেন।

অভিযানে উপজেলার সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে এক লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি বি এফ বারঠাকুরী ব্রিকসকে দুই লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে এবং দীপঙ্কর বিশ্বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, পরিবেশদূষণ রোধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বায়ুদূষণ, পাহাড় ও টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন পরিচালনা করেন। পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকা…

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক
সিলেট বিভাগ

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন…

সিলেটে বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী: এক মামলায় ফাঁসির রায়, হাসিনার অপেক্ষায় আরও কয়েক হাজার মামলা
সিলেট বিভাগ

সিলেটে বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী: এক মামলায় ফাঁসির রায়, হাসিনার অপেক্ষায় আরও কয়েক হাজার মামলা

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ, এমনকি কয়েক হাজার মামলা অপেক্ষা করছে। বাংলাদেশের…

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
সিলেট বিভাগ

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দি…