…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

নজরদারি থেকে এআই টার্গেটিং: ইসরায়েলের যুদ্ধযন্ত্রে গভীরভাবে জড়িয়ে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টরা

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি আপলোড করতে ইসরায়েলি সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করেছে বলে যে খবর এসেছে, সেটিকে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর অনুপ্রবেশের আরও প্রমাণ হিসেবে দেখছেন অধিকারকর্মীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অধিকার গোষ্ঠী ও বিশ্লেষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের নজরদারি, অনুসরণ ও হত্যায় ইসরায়েল যে প্রযুক্তি ও দক্ষতার ওপর নির্ভর করে, তার বাণিজ্যে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো—গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটসহ অনেকগুলো কোম্পানি।

২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্যালান্টির ‘যুদ্ধ-সংশ্লিষ্ট মিশনের’ জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সম্মত হয়। আর মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম আটক করা ফিলিস্তিনি ফোনকলের বিশাল আর্কাইভ সংরক্ষণে ব্যবহৃত হয়েছে বলে খবর এসেছে; সূত্রগুলোর দাবি, ওই তথ্য প্রাণঘাতী বিমান হামলার দিকনির্দেশনায় সহায়তা করেছে।

গুগল ও অ্যামাজন ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা সরবরাহ করছে।

মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ইসরায়েলি অর্থনীতির এতটাই কেন্দ্রীয় হয়ে উঠেছে যে, অর্থনীতিবিদদের মতে, প্রতিষ্ঠানটির কর পরিশোধ দেশটির রাজস্ব ঘাটতি কমাতেও সহায়তা করেছে।

ডিজিটাল ও সামাজিক অধিকার গোষ্ঠী ‘সেভেনামলেহ’-এর জালাল আবুখাতের ফিলিস্তিনিদের দৈনন্দিন নজরদারির অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘এটা সর্বত্র। পূর্ব জেরুজালেমে কিংবা হেবরনে থাকলে আপনার ছবি তোলা হচ্ছে। আমি যখন দৌড়ের ট্র্যাকে যাই, চেকপয়েন্টে কিংবা রাস্তার পাশের ক্যামেরায় অসংখ্যবার আমার ছবি ওঠে। অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি কিছুই নয়। সবাইকে সব সময় ছবি তোলা হচ্ছে, আর সেগুলো এমন সব ব্যবস্থায় ঢুকছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, যেসব কারণে তারা ব্যাখ্যা দেয় না।’

২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ দেখতে পান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে ‘প্রেডিক্টিভ পুলিশিং’ প্রযুক্তি ও একটি এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে। তিনি আরও বলেন, যথাযথ যাচাই-বাছাই করা হলে প্যালান্টিরের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক আগেই ইসরায়েল থেকে সরে আসত।

তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি সামরিক বাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-সহায়ক টার্গেটিং ব্যবস্থা তৈরি করার অভিযোগও অস্বীকার করেছে।

কর্পোরেট সম্পৃক্ততা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ওপেন ইন্টেল’-এর ভাষ্য, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলি সামরিক বাহিনীর আটক করা যোগাযোগ, স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য একত্র করে সামরিক টার্গেটের তালিকা তৈরিতে সহায়তার সঙ্গে যুক্ত।

আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দেশটির নিজস্ব ক্লাউড ও এআই অবকাঠামো চাপে পড়লে অ্যামাজন ও গুগল এগিয়ে আসে। আর ওপেনএআইয়ের মডেলগুলোও মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কার্যক্রমে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথি অনুযায়ী, সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্টে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কেনা শুরু করে এবং গাজা যুদ্ধ শুরুর পর মডেলটির ব্যবহার ২০ গুণ বেড়ে যায়।

আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে ওপেনএআই বলেছে, ‘ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, তা আমরা নিয়ন্ত্রণ করি না। ওপেনএআইয়ে কোনো জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে আমাদের প্রযুক্তির প্রস্তাবিত ব্যবহার আমাদের জাতীয় নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়নের কঠোর প্রক্রিয়া রয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ফেডএক্সের একটি উড়োজাহাজ রানওয়ে ছাড়িয়ে এগিয়ে গেছে। এ ঘটনার পর বিমানবন্দ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে আদিবাসীদের ৫৭তম ‘জাতীয় শোক দিবস’

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবার ও বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করছেন। একই দিনে ম্যাসাচুসেটসের প্লিমাউথে আদিবাস…

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা
আমেরিকা

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয…

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১
আমেরিকা

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সন্ধ্যায় বুধবার টিনেক হাইস্কুলে হ্…