…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

এশীয় দেশগুলোর ওপর নতুন শুল্ক প্রস্তাব: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য গ্রেস মেং

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের (ক্যাপাক) চেয়ারম্যান গ্রেস মেং।

এক বিবৃতিতে মেং বলেছেন, ট্রাম্পের শুল্কনীতি এশীয়-আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে।

মেং অভিযোগ করেন, ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ লাখ এএএনএইচপিআই মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁর ভাষ্যে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই আমদানিনির্ভর। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পণ্যের জন্য বিদেশি সরবরাহের ওপর নির্ভর করতে হয়, যেগুলোর অনেক কিছুই যুক্তরাষ্ট্রে উৎপাদন করা সম্ভব নয়।

মেং বলেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব যুক্তরাষ্ট্রের বিভিন্ন এশীয় অধ্যুষিত এলাকায় স্পষ্ট হয়ে উঠেছে। নিউইয়র্কের চায়নাটাউন, শিকাগোর লিটল ইন্ডিয়া এবং অরেঞ্জ কাউন্টির লিটল সাইগনের মতো এলাকাগুলোর ব্যবসা ও স্থানীয় জনগোষ্ঠী এসব নীতির কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় কমানো এখন যুক্তরাষ্ট্রের জনগণের অন্যতম প্রত্যাশা। কিন্তু ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি সাধারণ মানুষের ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে।

মেং আরও জানান, আগামী বছর কংগ্রেসে নিজেদের অবস্থান শক্তিশালী করে বাণিজ্য নিয়ন্ত্রণে সংবিধানের প্রথম অনুচ্ছেদে কংগ্রেসকে দেওয়া ক্ষমতা পুনরায় কার্যকর করতে কাজ করবেন ক্যাপাকের সদস্যরা। একই সঙ্গে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করে মেং সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ফেডএক্সের একটি উড়োজাহাজ রানওয়ে ছাড়িয়ে এগিয়ে গেছে। এ ঘটনার পর বিমানবন্দ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের দিনে প্লিমাউথে আদিবাসীদের ৫৭তম ‘জাতীয় শোক দিবস’

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবার ও বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করছেন। একই দিনে ম্যাসাচুসেটসের প্লিমাউথে আদিবাস…

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা
আমেরিকা

ইরানের শীর্ষ নেতাদের গুপ্তহত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয…

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১
আমেরিকা

নিউজার্সিতে হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি হাইস্কুল ফুটবল খেলা চলাকালে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সন্ধ্যায় বুধবার টিনেক হাইস্কুলে হ্…