…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ব্যাংককের তেল ডিপোতে বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে আগুনের শিখা অনেক উঁচুতে উঠছে এবং ঘন কালো ধোঁয়া ব্যাংককের আকাশজুড়ে ছড়িয়ে পড়ছে।

ব্যাং না জেলা কার্যালয় ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাংচাক তেল ডিপোতে একটি বিস্ফোরণ ঘটেছে। নিজেদের নিরাপত্তার জন্য আশপাশের এলাকার জনসাধারণকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’

বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাং না জেলা কার্যালয় বিস্ফোরণের কারণ সম্পর্কেও কিছু জানায়নি।

পূর্ব ব্যাংককের বিস্তৃত এই স্থাপনাটি পরিচালনা করে থাই জ্বালানি প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ অন্তত আটজন নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও তাঁর…

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর
আন্তর্জাতিক

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করে…

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন
আন্তর্জাতিক

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের পর নারী বিক্ষোভকারী ও ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন সংখ্যায়, যা কয়েক দশকে দেখা যায়নি বলে একট…

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলা আক্রান্ত ১২ হাজার ছাড়াল, মৃত ৫ হাজার ৯০৪; লড়াইয়ে ব্যাহত হচ্ছে প্রতিরোধ

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাত…