…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২২) নামের এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার বাসিন্দা ওই ছাত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। ২০২৪ সালের ২৬ জুন বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সুমন হাওলাদার ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় সুমন হাওলাদার পালিয়ে যান।

ঘটনার পরদিন ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. রাকিব হোসেন ২০২৪ সালের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই। এ রায় এ ধরনের অপরাধীদের জন্য একটি বার্তা হয়ে থাকবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর লুঙ্গিতে মোড়ানো তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর লুঙ্গিতে মোড়ানো তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর আদিবা ইসলাম নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গো…

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে
আইন ও অপরাধ

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, জানালার অংশ পুড়েছে

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে।…

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…