…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

‘বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না’: হিমোফিলিয়া নির্দেশিকা উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
‘বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না’: হিমোফিলিয়া নির্দেশিকা উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘রোগীদের সেবায় দেশের চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকেরা সব সময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তাঁরা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব দরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতিমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা আমরা দৃশ্যমানভাবে তুলে ধরতে পারব।’

চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল) প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হ…

পিল খেলে মোটা হয়ে যাওয়া থেকে আইইউডি নিয়ে ভয়—গর্ভনিরোধক নিয়ে যেসব ধারণা ভুল বলছেন চিকিৎসকেরা
স্বাস্থ্য

পিল খেলে মোটা হয়ে যাওয়া থেকে আইইউডি নিয়ে ভয়—গর্ভনিরোধক নিয়ে যেসব ধারণা ভুল বলছেন চিকিৎসকেরা

বাংলাদেশে গর্ভনিরোধক হিসেবে স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে রয়েছে খাবার বড়ি, কনডম, ইনজেকশন, টিউবেকটমি বা লাইগেশন, এনএসভি বা ভ্যা…

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান, মিলল নানা অনিয়মের প্রমাণ
স্বাস্থ্য

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান, মিলল নানা অনিয়মের প্রমাণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি এই হাসপাতালে হঠাৎ চালানো অভিযান…