…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহজামাল তব্দুল হোসেন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শাহজামালকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোলের রুহুল আমিনের ছেলে।

অন্যদিকে হাজতি মো. আবদুল্লাহ আল মামুন কিডনি-জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আজ সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক আবদুল্লাহ আল মামুনকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই সেলিম হোসেন আরও জানান, এই দুই বন্দী কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকে প্রতিরোধী, আইইডিসিআরের প্রতিবেদন

ঢাকা: প্রচলিত ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং গুরুতর অসুস্থ রোগীদ…

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২…

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ
স্বাস্থ্য

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর …

পিল খেলে মোটা হয়ে যাওয়া থেকে আইইউডি নিয়ে ভয়—গর্ভনিরোধক নিয়ে যেসব ধারণা ভুল বলছেন চিকিৎসকেরা
স্বাস্থ্য

পিল খেলে মোটা হয়ে যাওয়া থেকে আইইউডি নিয়ে ভয়—গর্ভনিরোধক নিয়ে যেসব ধারণা ভুল বলছেন চিকিৎসকেরা

বাংলাদেশে গর্ভনিরোধক হিসেবে স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে রয়েছে খাবার বড়ি, কনডম, ইনজেকশন, টিউবেকটমি বা লাইগেশন, এনএসভি বা ভ্যা…