বাপেক্সের ৩৭তম বার্ষিক সভা: আয় ৮০০ কোটি টাকা, কোষাগারে জমা ৪৪৩ কোটি
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাপেক্স ভবনে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
আলোচ্য অর্থবছরে কোম্পানির মোট আয় হয়েছে ৮০০ দশমিক ৮৬ কোটি টাকা এবং মোট ব্যয় হয়েছে ৪১০ দশমিক ৮২ কোটি টাকা।
এই হিসাবে ২০২৫-২০২৬ অর্থবছরে বাপেক্স আয়কর-পূর্ববর্তী ৩০১ দশমিক ৯৯ কোটি টাকা মুনাফা করেছে। একই অর্থবছরে কোম্পানিটি ৪৪৩ দশমিক ০৫ কোটি টাকা রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে।
সভায় শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যগণ কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।


