…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

জ্বালানি তেল, সার ও গম আমদানিসহ ১৭ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল, সার ও গম আমদানি এবং দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে ট্যারিফ হার নির্ধারণসহ ১৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ ক্রয়ে ট্যারিফ হার নির্ধারণের দুটি প্রস্তাব বাদে অবশিষ্ট ১৫টি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে প্রায় ১৬ হাজার ২১৯ কোটি ৩৪ লাখ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্প কাজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে; এতে ব্যয় বাড়ছে ২১ কোটি ৭২ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় তিন ক্যাটাগরির মোট ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ক্রয়ের চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চার প্রস্তাবে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

সর্বনিম্ন দরদাতা হিসেবে চারটির মধ্যে তিনটি প্রস্তাবের সরবরাহ করবে ট্রাফিগুরা পিটিই লিমিটেড। প্রথম প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল, প্রতি ব্যারেল ১৬.৯৩ ডলার) আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা; দ্বিতীয় প্রস্তাবে ৯০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল, প্রতি ব্যারেল ১৭.৪৫ ডলার) আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা; এবং তৃতীয় প্রস্তাবে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল (প্রতি ব্যারেল ৬৯.৮২ ডলার) আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।

চতুর্থ প্রস্তাবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। প্রতি ব্যারেল ১৭.৩৬ ডলার দরে এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে তিনটি পৃথক প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জি-টু-জি আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার (প্রতি মেট্রিক টন ৩৬৫.৭৫ ডলার) আমদানিতে ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার (প্রতি মেট্রিক টন ৪২৩.৩৩ ডলার) এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার (প্রতি মেট্রিক টন ৩৯৭.৮৭ ডলার) ক্রয়ে ব্যয় হবে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকা।

বৈঠকে জি-টু-জি আওতায় যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটস থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম (প্রতি মেট্রিক টন ৩৪৭.৭৫ ডলার) আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা।

এ ছাড়া বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন চিনি এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১০৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড (প্রতি কেজি ১০৪.৯৫ টাকা) এবং ৭৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মসুর ডাল সরবরাহ করবে নাবিল নাবা ফুডস লিমিটেড (প্রতি কেজি ৭৭.২৫ টাকা)।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের দুটি পৃথক প্যাকেজ কাজ সম্পাদনে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ডব্লিউ-১ প্যাকেজের কাজটি করবে দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং ১ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে ডব্লিউ-২ প্যাকেজের কাজটি করবে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

বৈঠকে দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ হার নির্ধারণের দুটি পৃথক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড নির্মিত পায়রা ১৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ হার ধরা হয়েছে ৭.৯৮৫৮ সেন্ট (৬ টাকা ৭৮ পয়সা); এতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের রামপালে বাস্তবায়িত ২×৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ ক্রয়ে প্রতি কিলোওয়াট-ঘণ্টার ট্যারিফ হার ধরা হয়েছে ৮.২৮২৮ সেন্ট (৯ টাকা ১১ পয়সা); এতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।

বৈঠকে অন্যান্য প্রস্তাবের মধ্যে এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)-এর দুটি পৃথক পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে একটি কাজ করবে আরএফএল প্ল্যাস্টিক লিমিটেড এবং ৫৩০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের অপর কাজটি করবে চায়না ফার্স্ট মেটালুরজিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেড।

এ ছাড়া ১৬৮ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ-হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনঃনির্মাণে পৃথক ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম কাজটি করবে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং দ্বিতীয় কাজটি পেয়েছে মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে পতন, ডিএসইতে লেনদেন নেমে ৭০৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্র…

অর্থনীতি ও ব্যবসা

বাপেক্সের ৩৭তম বার্ষিক সভা: আয় ৮০০ কোটি টাকা, কোষাগারে জমা ৪৪৩ কোটি

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী…

অর্থনীতি ও ব্যবসা

২০২৭ সালে আউন্সপ্রতি ৪ হাজার ৬৫০ ডলারে উঠতে পারে স্বর্ণের দাম: রয়টার্স জরিপ

চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিলেও এই পতন সাময়িক বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লে…

লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, বোতলজাত তেল এখন ২০৭ টাকা
অর্থনীতি ও ব্যবসা

লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, বোতলজাত তেল এখন ২০৭ টাকা

প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০…