…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন। একই সঙ্গে দেশে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য রপ্তানিমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা।

রেহান আসিফ আসাদ বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এই খাতে নতুন উৎপাদন লাইন চালু এবং উৎপাদনের ধারাবাহিকতা ও টেকসই সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

সভায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং কাজের গতি বাড়াতে হবে।

সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।

সভায় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা

নির্দিষ্ট কোনো সময়ে একটি বার্তা পৌঁছানো প্রয়োজন হলে এখন থেকে হোয়াটসঅ্যাপে আগেই তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। মেসেজিং প্ল্যাটফর্মটিতে…

প্রযুক্তি

জীবন্ত মানবকোষের ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণা টেক্সাসের বিজ্ঞানীদের

ছবি, ভিডিও, বই কিংবা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে মানুষ এখন হার্ডডিস্ক, মেমোরি কার্ড ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। তবে ভবিষ্যতে তথ্য সংরক্ষণের মাধ্যম হতে…

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল
প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিটনেস অ্যাপ ও পরিধানযোগ্য প্রযুক্ত…

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা
প্রযুক্তি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।…