…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বড় ভাই আর্যবীরের অধিনায়কত্বে পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেট নিলেন শেবাগের ছোট ছেলে বেদান্ত

নিজস্ব প্রতিবেদক
বড় ভাই আর্যবীরের অধিনায়কত্বে পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেট নিলেন শেবাগের ছোট ছেলে বেদান্ত
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগ বয়সভিত্তিক ক্রিকেটে এখন ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার তাঁর ছোট ছেলে বেদান্ত শেবাগও নিজের আগমনের জানান দিলেন।

আজ বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত।

চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর।

পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।

ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও। ৯৪ বল খেলে ৩১ রান করেছেন তিনি; ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।

বেদান্তের জন্ম ২০১০ সালে। অফ স্পিনের পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যানও তিনি। এর আগে দিল্লি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলেছে বেদান্ত; ২০২৪ সালের ডিসেম্বরে সেই প্রতিযোগিতায় ৪০ ওভার বোলিং করে পেয়েছিল ৪ উইকেট।

আর্যবীরকে ২০২৬-২৭ মৌসুমের জন্য দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সব মিলিয়ে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে এখন বেশ আলোচিত শেবাগ পরিবার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের গৌরব ফিরবে না, রোমারিওকে বললেন গার্দিওলা
খেলা

আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের গৌরব ফিরবে না, রোমারিওকে বললেন গার্দিওলা

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর ইতালীয় এই কোচের বড় সমালোচক হয়ে উঠেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। তবে আনচেলত্তির প…

৫৩ বলে ২০৪ রানের ইনিংস দেখে গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি
খেলা

৫৩ বলে ২০৪ রানের ইনিংস দেখে গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে বোলারদের অসহায়ত্ব নতুন কিছু নয়। তবে তাঁর বিধ্বংসী এক ইনিংস দেখে বিস্মিত হয়েছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানও।…

খেলা

অসুস্থ বাটলারের বদলি অন্তর্বর্তী কোচ এরিক মারে বললেন, কৌশল বদলাবেন না তিনি

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার অসুস্থ। তাঁর পরিবর্তে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কো…

খেলা

ভুবনেশ্বরে বিমসটেক মিটে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের স্প্র…