…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ভুবনেশ্বরে বিমসটেক মিটে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান

নিজস্ব প্রতিবেদক

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের স্প্রিন্টার সুমাইয়া দেওয়ান।

কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনেই এই পদক অর্জন করেন তিনি। ফাইনালে সুমাইয়া দেওয়ান ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

একই ইভেন্টে বাংলাদেশের হয়ে ট্র্যাকে নেমেছিলেন আরেক অ্যাথলেট রেখা আক্তার। তিনি ১২ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান অর্জন করেন।

নারীদের এই ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। ১২ দশমিক ০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার স্প্রিন্টার কে. রিসানসা হিরুপামা।

তিন দিনব্যাপী এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা আগামী ২৭ নভেম্বর শেষ হবে।

প্রতিযোগিতা শুরুর অন্তত দুই দিন আগে ভারতে পৌঁছাতে পারলে বাংলাদেশের অ্যাথলেটরা পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পেতেন। কিন্তু দেরিতে পৌঁছানোর কারণে ট্র্যাকে নামার সময় অ্যাথলেটদের মধ্যে ক্লান্তি ও অবসাদ কাজ করেছে।

টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ অ্যাথলেটিকস দল আরেকটি কারণে আলোচনায় ছিল। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া মূল অ্যাথলেটদের পাশাপাশি অতিরিক্ত ও বড় সংখ্যক কর্মকর্তা ভারতে যাওয়ায় ক্রীড়াঙ্গনে সমালোচনা তৈরি হয়েছিল। সেই ক্লান্তি ও বিতর্কের মাঝেই সুমাইয়ার পদক জয় দলের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি, হামলাকারীদের দাবি ১২ গিগাবাইট নথি হাতিয়ে নিয়েছে তারা
খেলা

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি, হামলাকারীদের দাবি ১২ গিগাবাইট নথি হাতিয়ে নিয়েছে তারা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি করেছে দুর্বৃত্তরা। ফিফা নিজেই সাইবার হামলার শ…

খেলা

১০ বিলিয়ন ইউরোর নতুন কোম্পানির পরিকল্পনা পেরেজের, বদলে যেতে পারে রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামো

রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ১০ বিলিয়ন ইউরো মূল্যের একটি নতুন বাণিজ্যিক ক…

খেলা

‘আমরা শুধু বাঁচতে চাই’—পরিবার তাঁবুতে রেখে ফিলিস্তিন দলকে এগিয়ে নিচ্ছেন কোচ আবু জাজার

ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের কোচ ইহাব আবু জাজারের কাছে দায়িত্বটি শুধু খেলার নয়। গাজায় তাঁর পরিবার বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে বাস করছে, আর সেই দুশ্চিন্…

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্যাচ ধরে ভাইরাল মেহরান, পেলেন অর্থ পুরস্কার
খেলা

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্যাচ ধরে ভাইরাল মেহরান, পেলেন অর্থ পুরস্কার

পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ছক্কার বল ক্যাচ ধরে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয…