…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি, হামলাকারীদের দাবি ১২ গিগাবাইট নথি হাতিয়ে নিয়েছে তারা

নিজস্ব প্রতিবেদক
সাইবার হামলায় ফিফার তথ্য চুরি, হামলাকারীদের দাবি ১২ গিগাবাইট নথি হাতিয়ে নিয়েছে তারা
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি করেছে দুর্বৃত্তরা। ফিফা নিজেই সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে চুরি হওয়া তথ্যের পরিমাণ সীমিত বলে দাবি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অপরাধমূলক এই সাইবার হামলায় তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।

ফিফার দাবি, এটি তাদের প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কোনো ত্রুটির ঘটনা নয়। বরং কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাঁদের সরলতার সুযোগ নিয়ে নথিপত্রে প্রবেশাধিকার পেয়েছে অপরাধীরা।

অনলাইনে নিজেদের ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ পরিচয় দেওয়া একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশটও প্রকাশ করে তারা। গোষ্ঠীটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।

তবে বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। হামলাটি মূলত ফিফাকে লক্ষ্য করেই চালানো হয়েছে, ব্যক্তিবিশেষকে নয়।

এই সাইবার হামলায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথি চুরি হয়নি বলে জানিয়েছে বিবিসি। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে ওই পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব দীর্ঘ মেয়াদে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে সেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

সম্প্রতি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ডেবি হিউইটকে ওই পরিকল্পনার নথিপত্র দেখার সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য তাঁকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে।

ফিফা তাদের বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত তথ্যসহ যেকোনো তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানায় তারা। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তির গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি ডেকে আনতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ভুবনেশ্বরে বিমসটেক মিটে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের স্প্র…

খেলা

১০ বিলিয়ন ইউরোর নতুন কোম্পানির পরিকল্পনা পেরেজের, বদলে যেতে পারে রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামো

রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ১০ বিলিয়ন ইউরো মূল্যের একটি নতুন বাণিজ্যিক ক…

খেলা

‘আমরা শুধু বাঁচতে চাই’—পরিবার তাঁবুতে রেখে ফিলিস্তিন দলকে এগিয়ে নিচ্ছেন কোচ আবু জাজার

ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের কোচ ইহাব আবু জাজারের কাছে দায়িত্বটি শুধু খেলার নয়। গাজায় তাঁর পরিবার বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে বাস করছে, আর সেই দুশ্চিন্…

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্যাচ ধরে ভাইরাল মেহরান, পেলেন অর্থ পুরস্কার
খেলা

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্যাচ ধরে ভাইরাল মেহরান, পেলেন অর্থ পুরস্কার

পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ছক্কার বল ক্যাচ ধরে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয…